গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি সেলিনা হায়াৎ আইভীকে। আজ শুক্রবার বেলা ২টায় একটি প্রিজন ভ্যানে করে তাঁকে এই কারাগারে আনা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার। তিনি বলেন, ‘আজ বেলা ২টার দিকে সেলিনা হায়াৎ আইভীকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। আমাদের কিছু প্রসেসিং আছে, সেগুলো সম্পন্ন করে তাঁকে তাঁর জন্য নির্দিষ্ট সেলে রাখা হবে।’
এর আগে আজ সকাল ১০টায় আইভীকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে বিচারক মাঈনুদ্দিন কাদির তাঁকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জে পোশাকশ্রমিক মিনারুল হত্যা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, তাঁর বিরুদ্ধে কোনো রিমান্ড আবেদন করেনি পুলিশ। অপরদিকে আইভীর পক্ষ থেকে জামিনও চাওয়া হয়নি। তাই বিজ্ঞ বিচারক শুনানি শেষে তাঁকে উক্ত হত্যা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আইভীকে গ্রেপ্তারের জন্য নগরীর দেওভোগ এলাকায় তাঁর পৈতৃক বাড়ি ‘চুনকা কুটিরে’ যায় নারায়ণগঞ্জ সদর মডেল থানা–পুলিশের একটি দল। এ খবর জানাজানি হলে স্থানীয় লোকজন বিক্ষোভ করেন। তাঁরা ‘রাতের আঁধারে’ আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যেতে দেবেন না বলে স্লোগান দিতে থাকেন।
রাতভর অপেক্ষার পর সকাল পৌনে ৬টার দিকে আইভি বাসা থেকে বেরিয়ে পুলিশের গাড়িতে ওঠেন। পরে পুলিশের গাড়িতে নিয়ে যাওয়ার সময়ও স্থানীয় লোকজন তাঁর পক্ষে স্লোগান দেন। একপর্যায়ে কিছু লোক পুলিশের গাড়িতে হামলার চেষ্টা করেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে