
জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী আজ শনিবার (১৯ জুলাই)। দিনটি উপলক্ষে গাজীপুরের নুহাশপল্লীতে লেখকের স্বজন ও শুভানুধ্যায়ীরা নানা আয়োজনে তাঁকে স্মরণ করলেন। লেখকের আদর্শ তরুণ প্রজন্মকে ধারণ করার আহ্বান জানালেন তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওন।
গাজীপুর সদর উপজেলার পিরুজালি এলাকায় বাগানবাড়ি নুহাশপল্লীর লিচুতলায় সকালে হুমায়ূনের স্ত্রী শাওন এবং দুই ছেলে নিনিত ও নিষাদ হুমায়ূনের উপস্থিতিতে লেখকের কবর জিয়ারত করা হয়। এ সময় তাঁর শুভানুধ্যায়ী ও ভক্তরা উপস্থিত ছিলেন। সেখানে মরহুমের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়।
এ ছাড়া মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় কোরআনখানি ও দোয়া মাহফিল। এসব কর্মসূচিতে স্থানীয় এতিমখানার ছাত্র ও নুহাশপল্লীর কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছরের মতো এবারও হুমায়ুনের স্বজন, ভক্ত, কবি, লেখক আর নাট্যজনেরা ফুল হাতে শ্রদ্ধা জানাতে ভিড় করেন লেখকের কবরের পাশে। তাঁর প্রিয় চরিত্র হলুদ পাঞ্জাবিতে হিমু এবং নীল শাড়িতে রুপা সেজে আসেন কয়েকজন ভক্ত ও পাঠক। তাঁরা লেখকের প্রতি অতল শ্রদ্ধা ও ভালোবাসার কথা জানান।
অন্যপ্রকাশের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম বলেন, ‘একজন লেখক তাঁর সৃষ্টির মাধ্যমে বেঁচে থাকেন। হুমায়ূন আহমেদ বাঙালি পাঠকসমাজকে নির্মল আনন্দ দিয়েছেন। বাংলা ভাষা যত দিন থাকবে, তত দিন হুমায়ূন আহমেদ পঠিত হবেন। পাঠকের হৃদয়ে তিনি থেকে যাবেন।’
কবর জিয়ারত শেষ শাওন সাংবাদিকদের কাছে হুমায়ূনের স্বপ্ন এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, তাঁদের দুই সন্তান অকালে পিতৃস্নেহ থেকে বঞ্চিত হয়েছে। এই কষ্ট তাঁকে ভীষণভাবে তাড়িত করে।

শাওন জানান, হুমায়ূন স্মৃতি জাদুঘর নির্মাণের জন্য আর্থিক সক্ষমতা অর্জনের চেষ্টা করা হচ্ছে। হুমায়ূন পাঠকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে পেঙ্গুইন প্রকাশনীর সঙ্গে কথা হয়েছে বলে তিনি জানান।
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ফয়েজুর রহমান ও মা আয়েশা ফয়েজ। তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১২ সালে ১৯ জুলাই নিউইয়র্কের একটি হাসপাতালে মারা যান।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে