গাজীপুরের টঙ্গীতে জাল নোট তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে র্যাব-১। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে টঙ্গীর বনমালা এলাকার একটি ভাড়া বাসায় এই অভিযান চালানো হয়। ওই বাসায় দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরির কাজ চলছিল।
র্যাব জানায়, একটি চক্র জাল নোটগুলো অনলাইনে বিক্রি করে আসছিল। এর সূত্র ধরে গতকাল দিবাগত রাতে ওই জাল নোট তৈরির কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে ৫ লাখ ৪০ হাজার টাকা মূল্যের জাল নোট, নোট ছাপানোর সরঞ্জাম, প্রিন্টার, স্ক্যানার, বিশেষ কাগজ, কালি, ল্যাপটপ ও কয়েকটি কম্পিউটার জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা র্যাবের কাছে জাল নোট সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাৎক্ষণিকভাবে আটক হওয়া ওই তিনজনের নাম প্রকাশ করেনি র্যাব।
র্যাব-১-এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো. নাফিজ বিন জামাল বলেন, ‘এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জাল টাকা তৈরি চক্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৭ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
১৪ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
২৩ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে