
গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নীলগাই, জেব্রা ও কমন ইল্যান্ড পরিবারে যুক্ত হলো পাঁচ নতুন অতিথি। গত দুই মাসের মধ্যে পার্কে প্রাণীগুলো নতুন শাবকের জন্ম দিয়েছে। জন্ম নেওয়া শাবকগুলো পার্কের নিজস্ব বেষ্টনীতে মায়ের সঙ্গে ছোটাছুটি করে সময় পার করছে। পার্ক কর্তৃপক্ষ বিশেষ নজরদারি করছে জন্ম নেওয়া শাবক ও মায়েদের।
আজ মঙ্গলবার সকালে পাঁচ শাবক জন্মের বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. রফিকুল ইসলাম বলেন, গত সেপ্টেম্বর মাসের ৫ তারিখে একটি ও ১৩ সেপ্টেম্বর একটিসহ মোট দুটি জেব্রা শাবকের জন্ম হয়। গত ৯ আগস্ট আফ্রিকার প্রাণী কমনইল্যান্ড শাবকের জন্ম হয়। এ ছাড়া গত ৭ অক্টোবর নীলগাইয়ের দুটি শাবকের জন্ম হয়।
পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ছোট-বড় মিলিয়ে মোট ২৯টি জেব্রা রয়েছে। তার মধ্যে ১৬টি পুরুষ এবং ১৩টি মাদি জেব্রা। নতুন জন্ম নেওয়া শাবক নিয়ে পার্কে কমনইল্যান্ডের সংখ্যা চার। তার মধ্যে দুটি পুরুষ ও দুটি মাদি। এ ছাড়া নতুন জন্ম নেওয়া শাবক নিয়ে পার্কে নীলগাইয়ের সংখ্যা মোট আট।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গত দুই মাসে পার্কে নতুন করে পাঁচটি শাবকের জন্ম হয়েছে। তার মধ্যে দুটি জেব্রা শাবক, দুটি নীলগাই এবং একটি কমনইল্যান্ড। প্রতিটি প্রাণী শাবকের জন্মের পর পার্ক কর্তৃপক্ষ তাদের বিশেষ নজরদারির মধ্যে রাখে। জন্ম নেওয়া শাবকগুলো মায়ের সঙ্গে ছোটাছুটি করে সময় পার করছে। সবগুলো সুস্থ স্বাভাবিক রয়েছে। মা ও জন্ম নেওয়া শাবকের জন্য বিশেষ খাবার পরিবেশ করা হচ্ছে নিয়মিত।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে পার্কে বিভিন্ন বিদেশি প্রাণীর জন্য অনুকূল পরিবেশ তৈরি করা হয়েছে, যার জন্য বিভিন্ন প্রাণী নিয়মিত শাবকের জন্ম দিচ্ছে। পার্কটিকে কী করে দর্শনার্থীদের জন্য বাংলাদেশের অন্যতম একটি বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়, সে বিষয়টি মাথায় নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করছি।’

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩৭ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে