
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে এক উঠান বৈঠক হয়েছে। আজ রোববার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার বক্তারপুর ইউনিয়নের উত্তর খৈকড়া গ্রামে এ বৈঠক আয়োজিত হয়। বৈঠকে গণপরিষদ নির্বাচন, বিচারব্যবস্থার সংস্কার ও একটি নতুন সংবিধান রচনার মতো দাবি নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নেতাদের মতবিনিময় হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক এম এম শোয়াইব। তিনি বলেন, ‘দেশের বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে একটি নতুন সংবিধান প্রণয়ন অপরিহার্য। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে বিচারব্যবস্থা হবে স্বাধীন এবং প্রতিটি নাগরিকের অধিকার সুনিশ্চিত থাকবে।’ এ সময় তিনি উপস্থিত সবার কাছে তাঁদের স্বপ্নের বাংলাদেশ কেমন হবে—তা জানতে চান এবং একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বৈঠকে আরও ছিলেন এনসিপির কালীগঞ্জ থানার প্রতিনিধি মো. শরিফুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের গাজীপুর জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সাইফ আহমেদ, সদস্য সৈকতসহ ছাত্রসংগঠনের নেতারা। বৈঠকে এলাকার মুরব্বি, নারী, যুবক, কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে