
দুপুর ১২টায় শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত। এরই মধ্যে টঙ্গীর তুরাগপাড়ে জড়ো হয়েছেন কয়েক লাখ মুসল্লি। ইজতেমা ময়দানের মুসল্লি ছাড়াও আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গী ও আশপাশের এলাকা থেকে মুসল্লিরা শনিবার রাত থেকে ইজতেমা ময়দানের উদ্দেশে আসছেন। বেলা পৌনে ১১টার দিকেও মুসল্লিদের আসতে দেখা গেছে। খিত্তাসহ ময়দানের আশপাশের সড়ক, বাসার ছাদ, বিপণিবিতানের ছাদে বসে মোনাজাতের অপেক্ষা করছেন তাঁরা।
পরিবারের তিন সদস্যকে নিয়ে মোনাজাতে অংশ নিতে আনিসুজ্জামান এসেছেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলা থেকে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘স্ত্রীকে টঙ্গী স্টেশন রোড এলাকার একটি বেসরকারি হাসপাতালের ছাদে বসিয়ে ছেলেকে নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়েছি। মোনাজাত শেষে এলাকায় ফিরে যাব।’
ময়মনসিংহ জেলার ভালুকা থেকে শহিদুল ইসলাম তাঁর বৃদ্ধ বাবাকে নিয়ে এসেছেন ময়দানে। গত পর্বের মোনাজাতে অংশ নিতে পারেননি। তাই শনিবার (২১ জানুয়ারি) রাতেই টঙ্গী পৌঁছে অবস্থান নিয়েছেন একটি আবাসিক হোটেলে। মোনাজাত শেষে বিকেলে যান চলাচল স্বাভাবিক হলে নিজ এলাকায় ফিরবেন বলে জানান।
ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়কারী মো. সায়েম আজকের পত্রিকাকে বলেন, ‘মোনাজাতে অংশ নিতে মুসল্লিরা ইজতেমা ময়দানের খিত্তাসহ আশপাশের সড়কে কাগজ (পত্রিকা), পলিথিন, জায়নামাজ বিছিয়ে বসে আছেন। শীর্ষ মুরুব্বিদের সিদ্ধান্ত অনুযায়ী আজ দুপুর ১২টার দিকে আখেরি মোনাজাত পরিচালনা করা হবে।

ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও আশপাশে শতাধিক অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের কার্যালয়ের একাংশও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের নেতা কর্মী ও শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেন।
২১ মিনিট আগে
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো (পে-স্কেল) ঘোষণাকে স্বাগত জানিয়ে বর্তমান সরকারকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই অভিনন্দন জানান।
২৬ মিনিট আগে
রাজবাড়ী জেলার কালুখালীতে হাত-পা বাঁধা অবস্থায় আসাদুল ইসলাম (২৫) নামের এক যুবকের দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের একটি পাটক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
৪০ মিনিট আগে
রংপুরের মিঠাপুকুরে সোমবার থেকে হাঁড়িভাঙা আমের বাজারজাত শুরু হয়েছে। এ উপলক্ষে পদাগঞ্জ স্কুল ও কলেজ মাঠে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, রংপুর ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়ায় হাঁড়িভাঙা আমের পরিচিতি ও কদর বেড়েছে।
১ ঘণ্টা আগে