টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তিনি বলেন, ইজতেমা ময়দানে পূর্বের জারি করা বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সন্ধ্যায় এ বিষয়ে সিদ্ধান্ত শেষে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, ‘এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন-২০১৮-এর ৩০ ও ৩১ ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতাবলে গত ১৮/১২/ ২০২৪ তারিখ ১৪: ০০ ঘটিকা হতে বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের ৩ (তিন) কিলোমিটারব্যাপী এলাকায় জারিকৃত আদেশসমূহ অদ্য ২/১/২০২৫ খ্রিষ্টাব্দ বিকেল ১৭: ০০ ঘটিকা হতে প্রত্যাহার করা হলো।’
উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর দিবাগত রাতে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ দখল করা নিয়ে মাওলানা সাদ কান্ধলভি ও মাওলানা জুবায়ের অনুসারীদের মধ্যে সংঘর্ষে চারজন নিহত ও উভয় পক্ষের শতাধিক মুসল্লি আহত হন। এ ঘটনায় ওই দিন দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নাজমুল করিম খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে ইজতেমার ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছিল।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১৬ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
২৩ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৩২ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে