
গাজীপুরে দুই শিশুকে সঙ্গে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে দিয়েছেন এক নারী। এতে তিনজনেই মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৬ জানুয়ারি) আনুমানিক বেলা ১১টার দিকে গাজীপুর মহানগরীর পুবাইল থানার ৪১ নম্বর ওয়ার্ডের পুবাইল রেলস্টেশনসংলগ্ন নয়নপাড়া এলাকার রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম হাফেজা খাতুন মালা (২৫)। তিনি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ নতুন সোমবাজার এলাকার মোজাম্মেল হকের মেয়ে। নিহত দুই শিশু মালারই সন্তান বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে শিশু দুটির নাম ও বয়স জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, নয়নপাড়া ফটপাড় এলাকায় মালা বেগম তাঁর দুই শিশুকে নিয়ে রেললাইনের ওপর দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একটি চলন্ত ট্রেন কাছাকাছি এলে তিনি শিশুদের নিয়ে লাইনের ওপর ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই মা ও দুই শিশুর মৃত্যু হয়। ভয়াবহ এ দৃশ্য দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও শোকের ছায়া নেমে আসে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের লাশ উদ্ধার করে। এ ঘটনায় সাময়িক সময়ের জন্য ওই রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়।
গাজীপুর মহানগর পুলিশের পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘এক নারী তাঁর দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৮ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে