
গাজীপুরের শ্রীপুরে বনভূমিতে অভিযান শেষে ফেরার পথে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় লোকজনের বিরুদ্ধে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ও দুটি ভেকু ভাঙচুর করা হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।
আজ মঙ্গলবার বিকেলে শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ইজ্জতপুর বাজারে হামলার ঘটনা ঘটে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী একজনকে আটক করেছে।
আহতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল (৩৫), ইউএনওর গাড়ি চালক মো. হানিফ (৩২), মো. আরফান (২৫), আশিক (২৬), ভেকু চালক মো. রাসেল (৩৫), হাকিম উল্লাহ্ (৩৪) ও রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তার গাড়িচালক লিটন মিয়া (৪৫)। আটক ব্যক্তির নাম মাহাবুব হোসেন (৩২)।
হামলা হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ইউএনও সজিব আহমেদ। তিনি বলেন, ইজ্জতপুর এলাকায় বনভূমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান শেষে ফেরার পথে স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম ও তাঁর ছেলে মাসুদের নেতৃত্বে অর্ধশতাধিক মানুষ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর শুরু করে। এ সময় ইটপাটকেল ছুড়তে থাকে। ইটপাটকেলের আঘাতে উপজেলা সহকারী কমিশনারসহ (ভূমি) বেশ কয়েকজন আহত হন।
ইউএনও সজিব আহমেদ আরও জানান, হামলাকারীরা ইউএনওর গাড়ি, সহকারী কমিশনারের (ভূমি) গাড়ি ও দুটি ভেকু ভাঙচুর করেন হামলাকারীরা। এরপর অভিযান পরিচালনা করে এক যুবককে আটক করেছে পুলিশ। আহতদের উদ্ধার করে শ্রীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। সিরাজুল ইসলাম ও তাঁর ছেলে মাসুদ পলাতক আছেন। হামলার বিষয়ে জড়িতদের বিরুদ্ধে সব ধরনের আইনি পদক্ষেপ নিচ্ছে উপজেলা প্রশাসন।
ঢাকা বিভাগীয় সহকারী বনসংরক্ষক এ সি এফ শামসুল আরেফিন বলেন, উচ্ছেদ অভিযান পরিচালনা শেষে ফেরার পথে এলোপাতাড়ি হামলা চালায় জবরদখলকারীরা। এ ঘটনায় বন বিভাগের রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তার গাড়িচালকও আহত হয়েছেন।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৯ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
১৩ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
৩২ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে