
গাজীপুরের টঙ্গীতে একটি নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান চালিয়ে সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার (২১ জুন) দুপুরে টঙ্গীর তিলারগাতি এলাকায় ওই কারখানায় অভিযান চালান গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এসতেকার আহম্মদ।
জানা গেছে, কারখানাটির ভেতরে নিষিদ্ধ পলিথিন উৎপাদন করা হচ্ছিল। তবে অভিযানের খবর আগে থেকেই জানতে পেরে কারখানার মালিক কারখানাটির প্রধান ফটকে তালা ঝুলিয়ে পালিয়ে যান। পরে ভ্রাম্যমাণ আদালত কারখানাটির ফটকে থাকা তালা ভাঙার নির্দেশ দেন। এ সময় কারখানার ভেতরে থাকা ৫০ বস্তা পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এসতেকার আহম্মদ বলেন, অভিযানের খবর পেয়ে কারখানাটির মালিক কারখানা বন্ধ করে পালিয়ে যান। পলিথিন তৈরির কাঁচামাল জব্দ ও কারখানাটি সিলগালা করে বন্ধ করা হয়েছে।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৩ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে