
গাজীপুর সাফারি পার্কে পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। আজ রোববার (২২ মার্চ) সকাল থেকে দর্শনার্থীরা এসে ভিড় জমান। অনেককেই সপরিবারে এসেছেন। হাজার হাজার দর্শনার্থীদের পদচারণে মুখরিত হয়ে ওঠে পুরো পার্ক।
এবার ঈদে সাত দিনের দীর্ঘ ছুটিতে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। দর্শনার্থীদের সেবা দিতে প্রস্তুত পার্ক কর্তৃপক্ষ। নিরাপত্তায় রয়েছেন ট্যুরিস্ট পুলিশ সদস্যরা।
পার্কে আসা দর্শনার্থীরা জানান, নির্মল সবুজ প্রাকৃতিক পরিবেশে গাজীপুর সাফারি পার্কে বেড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। খুব কাছ থেকে উন্মুক্ত মাঠে বিচরণ করা রয়েল বেঙ্গল টাইগার, আফ্রিকান সিংহ, ভালুক, জিরাফ, জেব্রাসহ বিভিন্ন প্রজাতির হরিণ, গয়াল দেখা যায়। পথের পাশে দেখা মেলে বানরের দলের। এ ছাড়া দেখা যায় হাতি, ইমু পাখি, দুর্লভ শকুন, প্যাঁচাসহ বিভিন্ন প্রজাতির পাখি। রয়েছে জলহস্তী কুমির সাপসহ বিভিন্ন প্রজাতির সরীসৃপ।
মিজানুর রহমান নামে এক দর্শনার্থী জানান, তাঁর বাড়ি দিনাজপুরে। ঈদে বাড়ি যাওয়া হয়নি তাঁর। স্ত্রীকে নিয়ে সময় কাটানোর জন্য সাফারি পার্কে এসেছেন। পার্কের ভেতর বাসে চড়ে রয়েল বেঙ্গল টাইগার, সিংহ ও ভালুক দেখে তাঁর খুব ভালো লেগেছে।
কলেজছাত্র মিথিলা জানান, সাফারি পার্ক ঘুরে দেখা একটি বিশেষ অভিজ্ঞতা। এখানে নির্মল প্রাকৃতিক পরিবেশে অনেক দুর্লভ ও হিংস্র প্রাণী একসঙ্গে দেখা যায়।
গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. তারেক রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিবছর ঈদ উৎসবে দর্শনার্থীর চাপ থাকে পার্কে। এবারের ঈদের দ্বিতীয় দিনে দর্শনার্থীদের উপচে পড়া লক্ষ করা গেছে। দর্শনার্থীদের নিরাপত্তাসহ সব ধরনের সুবিধা নিশ্চিত করা হয়েছে। ঈদ উপলক্ষে প্রতিদিনই পার্ক খোলা থাকবে। দর্শনার্থীদের কথা বিবেচনা করে ঈদের দিন বিকেলেও পার্ক খোলা ছিল।’

হাতিয়ার দক্ষিণাঞ্চলের একেবারে প্রাচীন বিদ্যাপীঠ জাহাজমারা উচ্চবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
২৬ মিনিট আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে মতিউর রহমান (২৫) নামের এক যুবকের হাত-পা ও মুখমণ্ডল ঝলসে গেছে। গতকাল সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বাজার এলাকার নিজ বাড়িতে বিস্ফোরণের ঘটনায় আহত হন তিনি।
৩১ মিনিট আগে
সিলেটের বিশ্বনাথ উপজেলায় হামলা চালিয়ে বাউলগানের আসর পণ্ড করার ঘটনা ঘটেছে। গত রোববার রাতে উপজেলার শ্রীপুর গ্রামে ইব্রাহিম শাহ মাজারের পাশে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।
৩৪ মিনিট আগে
ঈদের দীর্ঘ ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষেরা। আজ মঙ্গলবার (২৪ মার্চ) ঈদ-পরবর্তী প্রথম কর্মদিবসেও রাজধানীতে জ্বালানি সংকট চরমে পৌঁছেছে। অধিকাংশ পাম্পে পেট্রল-অকটেন নেই, কিছু পাম্প নিজেদের সিদ্ধান্তে রেশনিং করছে, সন্ধ্যা নাগাদ তেল আসার সম্ভাবনার কথা জানাচ্ছেন কেউ কেউ।
৩৬ মিনিট আগে