
গাজীপুরের টঙ্গী সম্মিলিত ইসলামী ব্যাংকের (ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক) গ্রাহকেরা আমানত ফেরত না পেয়ে ব্যাংক কর্মকর্তাদের অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজ রোববার ব্যাংকটির টঙ্গী কলেজগেট শাখায় এ ঘটনা ঘটে।
জানা যায়, দুপুরে ব্যাংকের কয়েক শ গ্রাহক আমানত তুলতে না পেরে ব্যাংকের ভেতর অবস্থান নেন। এ সময় গ্রাহকেরা বিক্ষুব্ধ হয়ে স্লোগান দিতে থাকেন এবং ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের অবরুদ্ধ করে রাখেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেলা ৩টার দিকে পুলিশ ও ব্যাংক কর্মকর্তাদের আশ্বাসে বিক্ষুব্ধ গ্রাহকেরা ঘটনাস্থল ত্যাগ করেন।
আগামীকাল সোমবার যথানিয়মে গ্রাহকদের আমানত ও লেনদেন কার্যক্রম পরিচালনা না করলে ব্যাংকের সামনে আবারও অবস্থান কর্মসূচির ঘোষণা দেন তাঁরা।
তবে স্বল্প পরিসরে ব্যাংকের ওই শাখাতে লেনদেন চলছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ছাড়া কোনো গ্রাহককে তাঁদের আমানত ফেরত দিতে পারছেন না বলে জানান ব্যাংকের ব্যবস্থাপক (ম্যানেজার) আলী ইসলাম ফকির।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন খান বলেন, ‘খবর পেয়ে পুলিশ পাঠিয়ে ছিলাম। পুলিশ ওই শাখার গ্রাহকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিয়মের বাইরে গিয়ে গ্রাহকদের আমানত ফেরত দিতে পারছে না সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তারা।’

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৪ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৮ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৭ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে