
গাজীপুরের শ্রীপুরে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ব্যবহারিক বিষয়ে নম্বর জমা না দেওয়ায় পাঁচটি বিদ্যালয়ের ৭৩ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, কেন্দ্র সচিব অতিরিক্ত টাকা চাইলেও তা না পেয়ে ইচ্ছাকৃতভাবে নম্বর বোর্ডে পাঠাননি। তবে কেন্দ্র সচিব সার্ভার সমস্যার কথা বলেছেন।
আজ রোববার দুপুরে শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
জানা গেছে, শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আদর্শ কারিগরি জৈনাবাজার, পেলাইদ আদর্শ কারিগরি স্কুল, শ্রীপুর কারিগরি স্কুল ও তেলিহাটি উচ্চ বিদ্যালয় থেকে ৭৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। গত ১০ জুন একযোগে প্রকাশিত হয় এসএসসি ভোকেশনাল পরীক্ষার ফলাফল। ফল প্রকাশের পর জানা যায়, ওইসব শিক্ষার্থী ‘অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক-২’ বিষয়ের ব্যবহারিক নম্বর না থাকায় সবাই ওই বিষয়ে ফেল করেছেন।
শিক্ষার্থী তামান্না আক্তার বলেন, ‘আমি ভালো পরীক্ষা দিয়েছি, লিখিত পরীক্ষায় ভালো নম্বরও পেয়েছি। কিন্তু ব্যবহারিক নম্বর না থাকায় ফেল দেখানো হয়েছে।’
অন্য আরেক শিক্ষার্থী অনি বলেন, ‘আমাদের কাছ থেকে অতিরিক্ত টাকা চাওয়া হয়েছিল। আমরা দেইনি। এখন ব্যবহারিক নম্বরই দেওয়া হয়নি। আমাদের এই ক্ষতির দায় কে নেবে?’
শিক্ষার্থী রুবাইয়া তাবাসসুমের মা রত্না আক্তার বলেন, ‘মেয়ের ফলাফল ফেল এসেছে শুনে সে মানসিকভাবে ভেঙে পড়ে। আত্মহত্যার চেষ্টা করে। জানতে পেরেছি, ব্যবহারিক নম্বর পাঠানো হয়নি। এতগুলো শিক্ষার্থীর জীবন নষ্ট হওয়ার দায় কে নেবে?’
পেলাইদ আদর্শ কারিগরি স্কুলের সুপারিনটেনডেন্ট মো. কামরুল হাসান বলেন, ‘এতে কেন্দ্র সচিবের গাফিলতি অবশ্যই রয়েছে।’
অভিযোগের বিষয়ে শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব শাহানা পারভীন বলেন, ‘সার্ভারের সমস্যার কারণে বিষয়টি হয়েছে। নম্বর বোর্ডে পাঠানো হয়েছে। আগামী ১৭ জুলাই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’

যশোরের শার্শায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন। এর আগে গতকাল ১৪ জুন পাঁচজনের নাম উল্লেখ করে শার্শা থানায় মামলা করা হয়।
২ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাটারিচালিত অটোভ্যান চালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে অপহৃত যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে তার অটোভ্যানসহ ও দুটি মোবাইল ফোনও।
৩৯ মিনিট আগে
ফরিদপুরের চরমাধবদিয়া ইউনিয়নে প্রায় ২০ বছর আগে নির্মিত একটি কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক বৈষম্যের কারণে সড়কটি উন্নয়নবঞ্চিত। সড়কটির বেহাল হয়ে পড়ায় অন্তত ১০ গ্রামের মানুষ ও শতাধিক শিক্ষার্থী চরম দুর্ভোগে...
১ ঘণ্টা আগে
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয়রা বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে কালীরহাট সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি পুশ-ইনের চেষ্টা নিশ্চিত করলেও ককটেল বিস্ফোরণের তথ্য জানে না বলে জানিয়েছে।
১ ঘণ্টা আগে