গাজীপুরে সড়ক পার হওয়ার সময় বাস চাপায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। এর জেরে তিন বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ লোকজন। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর বাসন থানা এলাকার কলম্বিয়া গার্মেন্টস সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এসব ঘটনা ঘটে।
যুবক নিহত ও বাসে আগুন দেওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম। তিনি তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানাতে পারেননি।
গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার পরিদর্শক (তদন্ত) নন্দলাল রায় জানান, গতকাল রাতে বলাকা পরিবহনের একটি বাস ঢাকা থেকে গাজীপুরের দিকে যাচ্ছিল। বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলম্বিয়া গার্মেন্টস এলাকায় এক যুবককে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হয়। এরপর উত্তেজিত লোকজন বলাকা পরিবহনের তিনটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে।
পরিদর্শক নন্দলাল বলেন, ‘পুলিশ আসার আগেই স্থানীয়রা নিহতের মরদেহ নিয়ে গেছে। আমরা ঘটনাস্থলে এসে কোনো মরদেহ পাইনি। মরদেহ কোথায় নিয়ে গেছে তা কেউ বলতে পারছে না।’
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, বলাকা পরিবহনের বাস চাপায় একজন যুবক নিহত হয়েছেন। এতে বাসে আগুন দিয়েছেন উত্তেজিত মানুষ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলের গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৩ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৭ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৬ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে