
গাজীপুরের টঙ্গীতে বালুবোঝাই একটি ট্রাক ট্রাফিক পুলিশ বক্স ভেঙে ভেতরে ঢুকে পড়েছে। এতে পুলিশের ট্রাফিক বিভাগের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও একজন কনস্টেবল আহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে টঙ্গীর কলেজগেট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ ট্রাফিক বিভাগ।
পুলিশ জানায়, বেপরোয়া গতির গাজীপুরগামী বালুবোঝাই একটি ট্রাক পুলিশ বক্স ভেঙে ভেতরে ঢুকে যায়। ট্রাকের ধাক্কায় ট্রাফিক বিভাগে কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) চাঁন মিয়া (৩৮) ও কনস্টেবল আল মামুন (২৭) গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর ট্রাকচালক হারুন অর রশিদ ও বালুবোঝাই ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২৫ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে