
গাজীপুরের কালীগঞ্জে স্কুল-কলেজগামী ছাত্রী এবং কর্মজীবী নারীদের যাতায়াতের পথে অশ্লীল অঙ্গভঙ্গি ও যৌন হয়রানির অভিযোগে মফিজ উদ্দিন (৩৫) নামের এক বখাটেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার (২০ মে) বিকেলে উপজেলার মুনশুরপুর গ্রামের মনসাতলা এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত মফিজ উদ্দিন উপজেলার বক্তারপুর ইউনিয়নের ভাটিরা গ্রামের আফসার উদ্দিনের ছেলে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, মুনশুরপুর গ্রামের মনসাতলা এলাকাটি অত্যন্ত জনবহুল। এই রাস্তা দিয়ে প্রতিদিন স্থানীয় স্কুল, কলেজ, বাজার এবং বিভিন্ন মিল-ফ্যাক্টরিগামী শত শত নারী ও শিক্ষার্থী যাতায়াত করেন। কয়েক দিন ধরে মফিজ উদ্দিন ওই এলাকায় ওত পেতে থাকতেন। যখনই কোনো ছাত্রী বা নারী একা ওই পথ দিয়ে যেতেন, তখনই সে তাঁদের সামনে প্যান্ট খুলে অশ্লীল অঙ্গভঙ্গি করতেন এবং কুরুচিপূর্ণ মন্তব্য করে হেনস্তা করার অভিযোগ তাঁর বিরুদ্ধে। তাঁর এমন বিকৃত আচরণের কারণে ওই এলাকার নারী ও শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক ও অস্বস্তি বিরাজ করছিল।
ভুক্তভোগী এক কলেজ ছাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তিন-চার দিন ধরে এই লোকটা একই কাজ করে আসছিল। আমরা ভয়ে ওই রাস্তা দিয়ে যেতে পারতাম না। আজ আবারও একই কাজ করার সময় আশপাশের লোকজন টের পেয়ে তাকে ধরে ফেলে।’
এলাকাবাসীর ভাষ্যমতে, মফিজের এই অসভ্যতা সীমা লঙ্ঘন করেছিল। বুধবার বিকেলে সে এক নারীর সামনে অশ্লীল অঙ্গভঙ্গি করলে স্থানীয়রা তাঁকে হাতেনাতে ধরে গণপিটুনি দেয় এবং পরে থানা-পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘মুনশুরপুর এলাকায় ইভ টিজিং ও অশ্লীল অঙ্গভঙ্গির দায়ে একজনকে আটকের খবর পেয়ে পুলিশের একটি টিম পাঠিয়ে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে