
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথে রেললাইনে ফাটল দেখা দিয়েছে। ঝুঁকি নিয়ে ভাঙা স্থান দিয়ে সব ট্রেন ধীরগতিতে চলাচল করছে। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা রেললাইনে ফাটল দেখে কর্তৃপক্ষকে খবর দেয়।
সরেজমিনে দেখা গেছে, ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুর অংশের ৩৪০ নম্বর পিলারের কাছাকাছি একটি স্লিপারের মাঝামাঝি স্থানে রেললাইনে ফাটল দেখা দিয়েছে। দেবে গেছে একটি স্লিপার। একপাশে হেলে পড়েছে লাইন। ট্রেন চলাচলের সময় ফাটল অংশ ওপর-নিচ থেকে দেখা যায়। জামালপুর কমিউটার ও আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন দুটি ধীরগতিতে চলাচল করতে দেখা গেছে।
ঢাকা-ময়মনসিংহ রেলপথের দায়িত্বে থাকা গফরগাঁওয়ের প্রকৌশলী বিভাগের মিস্ত্রি সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, রেললাইনে ফাটলের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে স্লিপারের নিচে একটি কাঠের অংশ দিয়ে লাইন সমতল করা হচ্ছে। পাশাপাশি ভাঙা অংশ মেরামতের জন্য নতুন লাইন বসানোর প্রক্রিয়া চলছে। আধুনিক প্রযুক্তি না থাকায় মেরামতের কাজ করতে অনেক সময় অপচয় হয়।
কাওরাইদ রেলওয়ে স্টেশন মাস্টার মো. জাফর আহমেদ বলেন, ‘রেললাইনে ফাটল দেখা দেওয়ার কারণে সব ট্রেনের গতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে ১০ কিলোমিটার বেগে ট্রেন চলাচলের নির্দেশনা দেওয়া হয়। সে অনুযায়ী ট্রেন চলাচল করছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের জন্য প্রকৌশলী বিভাগের সংশ্লিষ্টদের খবর দেওয়া হয়েছে।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৬ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে