
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় একতা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (১ নভেম্বর) বিকেল ৫টার দিকে টাওয়ারের নিচতলায় টেস্টি টং ফাস্ট ফুডের দোকানে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মহানগরীর কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় একতা টাওয়ারের নিচতলায় আজ বিকেল ৫টার দিকে একটি রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের আরও ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।
সূত্র আরও জানায়, আজ একতা টাওয়ারের মার্কেটে সাপ্তাহিক বন্ধ ছিল। এ কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দলনেতা মো. আশরাফুজ্জামান বলেন, ‘আমরা মার্কেটের ভেতরে আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। ভেতরে প্রচুর ধোঁয়া। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’
জিএমপি কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহ উদ্দিন জানান, একতা টাওয়ারের নিচতলায় একটি রেস্টুরেন্টে ধোঁয়া দেখতে পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ৪টি ইউনিট গিয়ে সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
মো. আশরাফুজ্জামান আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেস্টুরেন্টের ভেতরে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, জাল নথি ব্যবহার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার বিকেলে রাজধানীর উত্তর বাড্ডার রূপায়ণ মিলেনিয়াম স্কয়ারে অবস্থিত...
১১ মিনিট আগে
যশোরের মনিরামপুর বাজারে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বনফুল, আজমির বেকারি ও রাফি সিয়াম ফুড কর্নারকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণ এবং আমদানিকারকের স্টিকার অবৈধ ব্যবহারের অভিযোগে এ জরিমানা করা হয়।
১৪ মিনিট আগে
কক্সবাজারের পেকুয়ার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে আনোয়ারা-বাঁশখালী ও চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
১৯ মিনিট আগে
রাজধানীর রামপুরায় ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্যা পলাশকে’ গুলির ঘটনায় মারুফ সুলতান ওরফে ফেরদৌস (৩৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার হাতিরঝিল থানার উত্তর নয়াটোলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৩।
২১ মিনিট আগে