
গাইবান্ধার সাঘাটা উপজেলায় ১৮ বছর বয়সী এক নববধূকে বিয়ের পরদিন দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। নববধূর স্বামী আসিফ মিয়া (২৬) মূল আসামি। এ ছাড়া আরও চার থেকে পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ঘটনায় নববধূর ভাই জাহিদুল ইসলাম বাদী হয়ে গতকাল শনিবার রাতে সাঘাটা থানায় মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার ২ লাখ ৩০ হাজার টাকা দেনমোহরে সাঘাটার ওসমানেরপাড়া গ্রামের আশাদুল ইসলামের ছেলে আসিফ মিয়ার সঙ্গে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ওই তরুণীর বিয়ে হয়। বিয়ের পর আসিফ মিয়া স্ত্রীকে নিয়ে বাড়িতে যান। পরদিন বৃহস্পতিবার রাতে স্বামীসহ আরও চার থেকে পাঁচজন মিলে নববধূকে ধর্ষণ করেন।
পরে নববধূ অসুস্থ হয়ে পড়লে গত শুক্রবার বেলা ২টার দিকে তাঁকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় গত শুক্রবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ভাগগরীব গ্রাম থেকে নববধূর স্বামীসহ সাতজনকে আটক করে গোবিন্দগঞ্জ থানা-পুলিশ। গতকাল শনিবার বিকেলে আটক ব্যক্তিদের সাঘাটা থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় নববধূর স্বামীসহ সাতজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর ছয়জনের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। নববধূর স্বামী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে অন্যদের নিয়ে নববধূকে ধর্ষণ করা হয়েছে বলে মনে হচ্ছে না।
এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘অন্য সাংবাদিকেরা এত প্রশ্ন করেন না, আপনি অনেক প্রশ্ন করছেন।’ এরপরই তিনি ফোন কেটে দেন।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৬ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে