গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় মাদকাসক্ত ভাতিজার হাতে জোহরা বেগম (৫২) নামের এক নারী খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (২১ মে) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ফজলুপুর ইউনিয়নের বাজে তেলকুপি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আনোয়ারা বেগম (৫০) ও জেলেখা বেগম (৪০) নামের আরও দুই নারী আহত হন। আহত নারীরা সম্পর্কে অভিযুক্ত ব্যক্তির মা ও চাচি।
অভিযুক্ত ভাতিজা হলেন সোহেল মিয়া (৩২)। তিনি বাজে তেলকুপি গ্রামের মৃত ছালু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে মায়ের সঙ্গে সোহেলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা বঁটি দিয়ে এলোপাতাড়ি হামলা চালান তিনি। এতে মা আনোয়ারা বেগম, চাচি জেলেখা বেগম ও ফুফু জোহরা বেগম গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের নৌকাযোগে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন।
হাসপাতালে নেওয়ার পথে নৌকায় জোহরা বেগম মারা যান। গুরুতর আহত আনোয়ারা বেগম ও জেলেখা বেগমকে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত সোহেল মিয়াকে আটক করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে