
গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুরে মওলানা ভাসানী সেতুর বিদ্যুৎ সংযোগের তার চুরির ঘটনায় মামলা করা হয়েছে। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ আজ শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ২০ আগস্ট সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় সেতু কর্তৃপক্ষ বিদ্যুৎ সংযোগ নিতে গিয়ে দেখে, সংযোগের তার চুরি হয়ে গেছে। তখন বাধ্য হয়ে জেনারেটর দিয়ে আনুষ্ঠানিকতা শেষ করা হয়। তবে সন্ধ্যায় দর্শনার্থীরা তিস্তা সেতু দেখতে এসে পড়েন বিড়ম্বনায়। সেতুর শোভাবর্ধনের বৈদ্যুতিক বাতি জ্বলে না ওঠায় ওই এলাকায় যানজট দেখা দেয়। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় একজনের।
এদিকে ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে সেতুর সিকিউরিটি ইনচার্জ নুর আলম বাদী হয়ে শুক্রবার রাতে মামলা করেন। তবে মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। বলা হয়েছে, ৫ লাখ ১০ হাজার টাকার সংযোগের তার চুরি হয়েছে।
এ বিষয়ে গাইবান্ধার এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চক্রবর্তী বলেন, ‘সেতুর ওপর ও আশপাশের শোভাবর্ধনের বিদ্যুতের সংযোগের তার যারা চুরি করেছে, তারা সাধারণ চোর নয়। ভবিষ্যতে যাতে আর চুরি না হয়, সে জন্য পুলিশসহ আমরা চেষ্টা করছি।’

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৪ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৮ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৭ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে