আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জাকের পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন গণমাধ্যম কর্মী মো. মোশাররফ হোসেন বুলু।
আজ শনিবার বিকেল ৫টার দিকে সুন্দরগঞ্জ প্রেসক্লাবে উপস্থিত হয়ে বিষয়টি নিশ্চিত করেন তিনি। এ সময় তাঁর সহকর্মীরা তাঁকে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
মোশাররফ হোসেন বুলু সুন্দরগঞ্জ উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক ও সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি।
এর আগে সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ আসন থেকে অংশ নেওয়ার জন্য তার হাতে মনোনয়নপত্র তুলে দেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার।
এ বিষয়ে জাকের পার্টির মনোনীত প্রার্থী মো. মোশাররফ হোসেন বুলু বলেন, ‘সুন্দরগঞ্জ একটি অবহেলিত উপজেলা। এ উপজেলার অধিকাংশ ইউনিয়ন নদী বেষ্টিত। স্বাধীনতার পর থেকে এ আসনে কাঙ্খিত কোনো উন্নয়ন হয়নি। যারাই এ আসন থেকে নির্বাচিত হয়েছিল তারা সবাই নিজেদের আখের গুছিয়েছেন। তাই পরিবর্তনের আশায় নির্বাচনে অংশগ্রহণের জন্য জাকের পার্টি থেকে মনোনীত হয়েছি।’
তিনি আরও বলেন, অঢেল টাকা নয়, জনগণের দ্বারে দ্বারে গোলাপের সুরভি ছড়িয়ে দেব। এভাবেই আমরা সকলকে উজ্জীবিত করব পরিবর্তনের পথে। বিজয় হবে ইনশাআল্লাহ।
গাইবান্ধা-১ সংসদীয় আসনটি একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে ভোটার রয়েছে ৩ লাখ ৯১ হাজার ৫৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৩ হাজার ১৬৬ ও নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ৩৬৫ জন।

সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়নে রাতের আঁধারে অবৈধ ড্রাম ট্রাক্টরে মাটি বহনের অভিযোগ উঠেছে। চাঁদকাঠি গ্রামের একটি পুরনো দিঘি পুনঃখননের মাটি ইটভাটায় নেওয়ায় গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এলাকাবাসী শব্দদূষণ ও দুর্ঘটনার আশঙ্কার কথা জানিয়েছেন।
৪ মিনিট আগে
নোয়াখালীতে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চারটি গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। এ সময় প্রতিযোগীরা দুর্নীতির পক্ষে-বিপক্ষে তাদের বক্তব্য উপস্থাপন করে।
৯ মিনিট আগে
নিখোঁজের তিন দিন পর বাড়ির অদূরে কালিজিরা নদী থেকে অটোরিকশাচালক নাজমুল মোল্লার (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার স্থানীয় লোকজন নদীতে বস্তাবন্দী মরদেহ দেখতে পান। তাঁকে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত নাজমুল ২৬ নম্বর ওয়ার্ডের হরিণফুলিয়া-জাগুয়া এলাকার বাসিন্দা...
২৮ মিনিট আগে
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফের দুই পীরজাদা হাম্মাদ চৌধুরী ও বাকী বিল্লাহ মিশকাত চৌধুরীর বিরুদ্ধে ওমরাহ যাত্রীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, নিবন্ধনবিহীন প্রতিষ্ঠান ‘এসবি ওভারসিজ’-এর মাধ্যমে টাকা নিয়ে তারা যাত্রী পাঠাতে ব্যর্থ হয়েছেন...
৩৮ মিনিট আগে