গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মাঠের হাটে একটি হিমালিয়ান শকুন উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১৭ ডিসেম্বর) উপজেলার হাশেনেরপাড়া থেকে এটি উদ্ধার করা হয়। গাইবান্ধা সরকারি কলেজের ‘তীর’ নামের সংগঠনের সহযোগিতায় এটি উদ্ধার করা হয়।
জানা যায়, শনিবার সকালে উপজেলার মাঠের হাটের হাশেনেরপাড়া একটি গাছে শকুন দেখতে পায় এলাকাবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘টিম ফর এনার্জি এন্ড এনভায়রনমেন্টাল রিসার্চ-তীর’ গাইবান্ধা সরকারি কলেজ শাখার নজরে আসে বিষয়টি। কেন্দ্রীয় কমিটির পরামর্শে ও সহযোগিতায় ‘আইইউসিএন-বাংলাদেশ’ ও ‘সামাজিক বন বিভাগ রংপুর’ এর বন সংরক্ষককে বিষয়টি অবহিত করেন পরে বিষয়টি কলেজ শাখার সভাপতি জাহিদ রায়হান।
পরে চার সদস্য বিশিষ্ট একটি টিম ঘটনাস্থলে গিয়ে হিমালিয়ান প্রজাতির শকুনটি উদ্ধার করে। এরপর আইইউসিএন ও বন বিভাগের পরামর্শে শকুনটিকে দিনাজপুরের শকুন পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয়।
গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ ও তীর এর উপদেষ্টা প্রফেসর মো. খলিলুর রহমানের বলেন, ‘শকুন হচ্ছে প্রকৃতির ঝাড়ু দার। শকুন বড় ডানার বৃহদাকার পাখি, এটি তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী মৃত ভক্ষণকারী পাখি। শকুনই একমাত্র প্রাণী যারা রোগার্ত মৃত প্রাণী খেয়ে হজম করতে পারে এবং অ্যানথ্রাক্স, যক্ষ্মা, খুরারোগের সংক্রমণ থেকে জীব কূলকে রক্ষা করে। প্রাণীকুলকে বাঁচাতে এসব প্রাণীকে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব।’

চট্টগ্রামে দুই বছর আগে অজ্ঞাতনামা হিসেবে উদ্ধার হওয়া ও বেওয়ারিশ হিসেবে দাফন করা এক বৃদ্ধের হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। সম্পত্তির লোভে ছেলে বেলাল হোসেন সহযোগীদের নিয়ে বাবাকে অপহরণ করে শ্বাসরোধে হত্যা করেন বলে জানিয়েছে সংস্থাটি।
২ মিনিট আগে
ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও আশপাশে শতাধিক অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের কার্যালয়ের একাংশও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের নেতা কর্মী ও শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেন।
২৩ মিনিট আগে
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো (পে-স্কেল) ঘোষণাকে স্বাগত জানিয়ে বর্তমান সরকারকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই অভিনন্দন জানান।
২৮ মিনিট আগে
রাজবাড়ী জেলার কালুখালীতে হাত-পা বাঁধা অবস্থায় আসাদুল ইসলাম (২৫) নামের এক যুবকের দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের একটি পাটক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
৪২ মিনিট আগে