গাইবান্ধার ফুলছড়িতে গোসলে নেমে আল আমিন মিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার ফজলুপুর ইউনিয়নের পশ্চিম খাটিয়ামারী গ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে এ দুর্ঘটনা ঘটে।
আল আমিন ওই গ্রামের ফজল মিয়ার ছেলে। মাত্র এক সপ্তাহ আগে তিনি বিয়ে করেছেন।
স্থানীয়রা জানান, বিকেলে আল আমিন তাঁর বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে তিনি হঠাৎ গভীর পানিতে তলিয়ে যান। দীর্ঘ সময়েও ভেসে না ওঠায় স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
ফজলুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মুক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২১ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৪ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে