
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের রূপনাথপুর গ্রামে পাওনাদারের বিরুদ্ধে ১ হাজার টাকার জন্য বৃদ্ধ মতিয়ার রহমানের ঘরের টিন খুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে হতদরিদ্র বৃদ্ধের পরিবারটি চরম কষ্টের মধ্যে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মতিয়ার রহমানের নাতি কয়েক মাস আগে প্রতিবেশী সাজু মিয়ার ছেলে সুরুজ মিয়ার কাছ থেকে মোবাইল মেরামতের জন্য এক হাজার টাকা ধার নেয়। নির্ধারিত সময়ে টাকা ফেরত দিতে না পারায় গত ২৮ সেপ্টেম্বর পাওনাদার সুরুজ মিয়া বৃদ্ধ মতিয়ার রহমানের বাড়িতে গিয়ে বসতঘরের ছাউনির ১০-১২টি টিন জোরপূর্বক খুলে নিয়ে যান।
বৃদ্ধ মতিয়ার রহমানের স্ত্রী জমিলা বেগম অভিযোগ করেন, ‘আমাদের একমাত্র মাথা গোঁজার ঠাঁই এই ঘরের টিন খুলে নিয়ে গেছে। অনেক অনুরোধ করেছি, কিন্তু সুরুজ কোনো কথা শোনেনি। বৃষ্টির দিনে খুব অসুবিধার মধ্যে আছি।’
এ ঘটনায় জমিলা বেগম ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ করেন। তবে দুই দিন আগে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরুজকে টিনগুলো ফেরত দিতে বললেও এখনো কোনো প্রতিকার মেলেনি বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইদিলপুর ইউনিয়ন পরিষদের সদস্য রুহুল আমিন বলেন, ‘আমি নিজেও বিষয়টি মীমাংসার চেষ্টা করেছি। কিন্তু সুরুজ মিয়া আমার কথাও শোনেনি।’
এমন ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী জানান, হতদরিদ্র পরিবারের মাথা গোঁজার ঘরের টিন খুলে নেওয়া অমানবিক ও অগ্রহণযোগ্য। তাঁরা দ্রুত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলাধীন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার বলেন, মতিয়ার রহমানের অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে। সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৪ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে