গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরে ডুবে দুই শিশু মারা গেছে। আজ সোমবার (১ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা (কদমতলী) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হচ্ছে ওই গ্রামের নিরাশা বাদিয়ার ছেলে সৃজন কুমার (৬) ও বিধান চন্দ্র দাসের মেয়ে বৃন্দা রানী (৫)।
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরের দিকে বাড়ির পাশে খেলাধুলা করছিল শিশু দুটি। এ সময় গাছের জাম পাড়া নিয়ে ব্যস্ত ছিলেন তাদের পরিবারের সদস্যরা। আর এ ফাঁকে শিশু দুটি স্থানীয় সবির মিয়ার পুকুরে পড়ে যায়। পরে শিশু দুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে ঘটনার সময় পানিতে ভাসতে দেখেন শিশু দুটিকে। পরে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে তাদের মৃত ঘোষণা করা হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে