গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ফেরদাউস মিয়া (৬০) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এই ঘটনায় অটোরিকশায় থাকা অন্তত আটজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের মাঠের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা মহাসড়ক অবরোধ করে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ রাখেন। নিহত ফেরদাউস মিয়া বেতকাপা ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গাইবান্ধা শহর থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে পলাশবাড়ীর দিকে যাচ্ছিল। পথে মাঠের বাজার এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা ‘অরিন ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সড়কের ওপর উল্টে গিয়ে দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীরা ছিটকে পড়ে আহত হন।
স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অটোরিকশাচালক ফেরদাউস মিয়াকে মৃত ঘোষণা করেন।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়া হয়েছে। তিনি জানান, এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে