
গাইবান্ধার গোবিন্দগঞ্জের জয়পুরপাড়ায় চিনিকলের দখল করা জমির কমিটি নিয়ে সাঁওতালদের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ তিনজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন শিউলী মার্ডি, লুকাস মুরমু ও শ্যামলী মার্ডি। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রংপুর চিনিকল বন্ধ হয়ে যাওয়ায় সাঁওতালরা ১ হাজার ৮৬২ একর জমি বাপ-দাদার দাবি করে ভোগদখল করে আসছেন। ওই জমির মালিকানা ফেরতের দাবিতে আবার আন্দোলন করছে সাহেবগঞ্জ বাগদা ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি। চলতি বছরের ১ এপ্রিল ফিলিমন বাস্কের নেতৃত্বে একটি নতুন কমিটি ঘোষণা করা হলে কমিটি দুই ভাগে ভাগ হয়ে যায়। বর্তমানে একটির নেতৃত্বে রয়েছেন ফিলিমন বাস্কে অন্যটির নেতৃত্বে জাফরুল ইসলাম।
আজ রোববার দুপুরে জয়পুরপাড়ায় ফিলিমন বাস্কের নেতৃত্বে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন চলছিল। সেখানে কমিটি নিয়ে দুই গ্রুপের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই গ্রুপের মধ্য সংঘর্ষ বাধে। এ সময় নারীসহ তিনজন আহত হন।

ফিলিমন বাস্কের দাবি, ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির অপর গ্রুপের জাফরুল, স্বপন শেখ ও সাবুর নেতৃত্বে সংঘবদ্ধ দল পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।
তবে জাফরুল ইসলাম ও অন্যরা তাঁদের বিরুদ্ধে হামলার অভিযোগ অস্বীকার করেছেন।
স্থানীয়রা বলছেন, সাঁওতালরা দীর্ঘদিন ধরে চিনিকলের জমি দখল করে অন্যদের কাছে লিজ দিয়ে আসছেন। সেই জমির লিজ ও ভোগদখল করার কমিটি নিয়ে আজ তাঁদের মধ্য সংঘর্ষ হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পবিত্র কুমার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে