
গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ যুব জামায়াতে ইসলামীর নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে পুলিশ বাদী হয়ে পলাশবাড়ী থানায় এ মামলা করে। এ ঘটনায় তহিদুল ইসলাম কানন নামের এক যুব জামায়াতের কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল বুধবার পলাশবাড়ী যুব জামায়াতের কয়েকজন নেতা-কর্মী একটি লিখিত অভিযোগ নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে প্রবেশ করেন। এ সময় ওসি সরোয়ার আলম খানকে অভিযোগটির গুরুত্ব বিবেচনা করে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চাপ দেন। এ নিয়ে সরোয়ার আলম খান ও পুলিশ সদস্যদের সঙ্গে যুব জামায়াত নেতা-কর্মীদের ব্যাপক বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে তাঁরা সরোয়ার আলম খানকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় থানার কর্তব্যরত পুলিশ সদস্যরা এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে সরোয়ার আলম, এক নারী কনস্টেবলসহ আট পুলিশ সদস্য আহত হন।
অন্যদিকে যুব জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের দাবি, পলাশবাড়ী থানার ওসি স্বৈরাচারের দোসর। থানায় কোনো মানুষ প্রতিকার চাইতে গেলে তিনি হয়রানি করেন। তাঁর বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে। তিনি একসময় আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন, বর্তমানে তিনি বিএনপির হয়ে কাজ করছেন। গতকাল একটি সত্য ঘটনা নিয়ে থানায় অভিযোগ নিয়ে গেলে তিনি হঠাৎ যুব জামায়াতের নেতা-কর্মীদের ওপর চড়াও হন এবং দুজনকে লাঞ্ছিত করেন। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য তিনি বিএনপির কিছু নেতা-কর্মীকে ব্যবহার করছেন এবং যুব জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের নামে একটি হয়রানি মামলা করেছেন।
ঘটনার পর গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য আবু কাওসার নজরুল ইসলাম লেবু, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আবুল কাওছারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম খান বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় ৯ জনকে আসামি করে থানায় একটি মামলা হয়েছে। আর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৮ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে