পলাশবাড়ীতে মে দিবসের কর্মসূচিতে গিয়ে তীব্র গরমে অসুস্থ হয়ে সাজু মিয়া (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর দেড়টার দিকে সদরের উপজেলা পরিষদ গেট এলাকায় এ ঘটনা ঘটে।
সাজু মিয়া উপজেলার বেতকাপা ইউনিয়নের ছোট বোনের পাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।
বেতকাপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, সাজু মিয়া চালকের সহকারী (হেলপার) হিসেবে কাজ করতেন। তিনি গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোম্যাক্স শ্রমিক ইউনিয়নের একজন সদস্য।
তিনি আরও বলেন, সকাল ১০টায় মে দিবস উপলক্ষে সংগঠন আয়োজিত র্যালিতে অংশ নেন সাজু। র্যালি শেষে উপজেলা পরিষদ টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখান থেকে বের হয়ে পরিষদের গেটের সামনে এসে তিনি অসুস্থ হলে হাসপাতালে নেবার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
বিকেলে নিহতের মরদেহ বাড়িতে পৌঁছেছে বলেও জানান তিনি।
এ বিষয়ে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিসুর রহমান বলেন, ‘তীব্র গরমে হিটস্ট্রোকজনিত কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।’

পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাটারিচালিত অটোভ্যান চালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে অপহৃত যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে তার অটোভ্যানসহ ও দুটি মোবাইল ফোনও।
৩৬ মিনিট আগে
ফরিদপুরের চরমাধবদিয়া ইউনিয়নে প্রায় ২০ বছর আগে নির্মিত একটি কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক বৈষম্যের কারণে সড়কটি উন্নয়নবঞ্চিত। সড়কটির বেহাল হয়ে পড়ায় অন্তত ১০ গ্রামের মানুষ ও শতাধিক শিক্ষার্থী চরম দুর্ভোগে...
১ ঘণ্টা আগে
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয়রা বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে কালীরহাট সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি পুশ-ইনের চেষ্টা নিশ্চিত করলেও ককটেল বিস্ফোরণের তথ্য জানে না বলে জানিয়েছে।
১ ঘণ্টা আগে
এই উৎসবের একটা বার্তা হলো— পরিবেশের প্রতি সুরক্ষার দাবি। একসময় বাংলার রূপ এমন ছিল না। এখানে ছিল খাল, পুকুর, জলাশয়, নদীমাতৃক বাংলাদেশ। সেই রূপ এখন দিন দিন ম্লান হয়ে যাচ্ছে। নদীগুলোকে টিকিয়ে রাখতে হবে
১ ঘণ্টা আগে