
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে গাইবান্ধা-২ (সদর) আসনের জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রশীদ সরকারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
আজ শনিবার দুপুরে গাইবান্ধা-২ (সদর) আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং গাইবান্ধা জেলা ও দায়রা আদালতের (সদর) বিচারক শরিফুল ইসলাম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল শুক্রবার রাতে আচরণবিধি লঙ্ঘন করায় আব্দুর রশীদ সরকারকে কারণ দর্শানোর নোটিশ দেন তিনি।
নোটিশে বলা হয়, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুর রশীদ সরকার গত ২৭ তারিখে গাইবান্ধার স্থানীয় ‘দৈনিক ঘাঘট’ পত্রিকায় একটি নির্বাচনী পোস্টার ছাপেন। সেখানে জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরের ছবি ব্যবহার করেন তিনি। নিয়ম অনুযায়ী শুধু পার্টির বর্তমান চেয়ারম্যানের ছবি ব্যবহার করতে পারবেন। নির্বাচন আচরণবিধি ২০০৮-এর ৭ ধারা অনুযায়ী প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছেন।
নোটিশে আগামী রোববার (৩১ ডিসেম্বর) বেলা ৩টায় জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আব্দুর রশীদ সরকারকে সশরীরে উপস্থিত হয়ে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৭ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে