
গাইবান্ধার সাঘাটা উপজেলায় ছেলের মৃত্যুর খবর শুনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন আছিয়া বেগম (৪৮) নামের এক নারী। গতকাল শুক্রবার উপজেলার ভরতখালী ইউনিয়নের নীলকুঠি গ্রামে এই ঘটনা ঘটে।
আছিয়া বেগম নীলকুঠি গ্রামের রহিম উদ্দিনের স্ত্রী। এই দম্পতির ছেলে আশরাফুল ইসলাম (২৮) গতকাল হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আশরাফুল ইসলাম ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। গতকাল বেলা ১১টার দিকে ঢাকায় জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর তিনি হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। দুপুরের দিকে আশরাফুলের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছায়। ছেলের মৃত্যুর খবর শোনামাত্রই তাঁর মা আছিয়া বেগম অসুস্থ হয়ে পড়েন। স্বজনেরা জানায়, তীব্র মানসিক যন্ত্রণা ও শোকে তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে বিকেলে মারা যান। অন্যদিকে চোখের সামনে স্ত্রীর মৃত্যু এবং ঢাকায় ছেলের মৃত্যুর সংবাদে আশরাফুলের বাবা রহিম উদ্দিনও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশরাফুলের চাচা রফিকুল ইসলাম বলেন, ‘আশরাফুল খুব দায়িত্বশীল ছেলে ছিল। পরিবারের হাল ধরতে ঢাকায় কষ্ট করে চাকরি করত। শুক্রবার নামাজের সময় এমনভাবে তাকে হারাতে হবে, এটা আমরা কল্পনাও করিনি। ছেলের শোকেই তার মা চলে গেল। এক দিনে আমাদের পরিবারের যেন সব হারাল।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে