
গাইবান্ধার সুন্দরগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ করে মজুত ও কালোবাজারে বেশি দামে বিক্রির অপরাধে মো. সুমন সরদার (৩৭) নামে এক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে তাঁকে আদালতে পাঠানো হয়।
মো. সুমন সরদার পৌরসভার থানাপাড়া এলাকার মৃত কামাল হোসেন সরদারের ছেলে এবং সুন্দরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী হিসেবে কর্মরত।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও কালোবাজারে বিক্রির অভিযোগে গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে পৌর শহরের সুন্দরগঞ্জ ফিলিং স্টেশন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সুমন সরদার বিভিন্ন ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে পেট্রল ও অকটেন সংগ্রহ করতেন। এরপর সেগুলো তিনি বেশি দামে বিক্রি করতেন। এরই ধারাবাহিকতায় গতকালও তিনি সুন্দরগঞ্জ ফিলিং স্টেশন থেকে একাধিকবার পেট্রল সংগ্রহ করেন। এরপর সন্ধ্যায় আবারও পেট্রল নিতে গেলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে আটক করে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে