
গাইবান্ধার সাঘাটা উপজেলা বোনারপাড়া রেলওয়ে স্টেশন থেকে অচেতন অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত দুই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁরা গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তাঁদের জ্ঞান ফেরেনি।
রেলওয়ে পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকাল ১০টার দিকে বোনারপাড়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে আনুমানিক ৪০ বছর বয়সী দুই অজ্ঞাত ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে বোনারপাড়া রেলওয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে সকাল সাড়ে ১১টার দিকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে আজ সোমবার তাঁদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
বোনারপাড়া রেলওয়ে থানার এসআই জিয়াউর রহমান জিয়া বলেন, বর্তমানে দুজন গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। বিষয়টি সিআইডিকে জানানো হয়েছে। বায়োমেট্রিক পদ্ধতিতে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসিফ রহমান বলেন, রোগীদের অবস্থা আশঙ্কাজনক। প্রয়োজন হলে তাঁদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে