
গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস সড়কের পাশে খাদে পড়ে রিক্তা বেগম (২৮) নামের এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী। আজ রোববার সকালে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রিক্তা বেগম গাইবান্ধা সদর উপজেলার সাহার বাজার এলাকার আইজল হকের স্ত্রী।
পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নিউ সাফা পরিবহনের যাত্রীবাহী একটি বাস গাইবান্ধায় যাচ্ছিল। পথে সকাল ৭টার দিকে ঠুটিয়াপাকুর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান রিক্তা বেগম। আহত হন অন্তত ১০ যাত্রী। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম জানা যায়নি। তাঁদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনার শিকার বাসটির যাত্রীরা জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে যেখানে যে খাদে পড়ে যায়, সেখানে পানি কম থাকায় শিশুদের নিয়ে তারা উঠে আসতে পেরেছেন। নয়তো নিশ্চিত মৃত্যু হতো।
পলাশবাড়ী ফায়ার সার্ভিসের সাবস্টেশন অফিসার লোকমান হাকিম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা ছড়ানো হয়। নিহত নারীর মরদেহ উদ্ধারসহ আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার শিকার বাসটি উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) প্রদীপ কুমার জানান, নিহত ব্যক্তির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে