
গাইবান্ধার সাদুল্লাপুরে পারিবারিক বিরোধ মেটাতে গিয়ে মামুন মিয়ার (৩০) ছুরিকাঘাতে চাচাতো ভাই ফুয়াদ মিয়া (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত মামুন মিয়াকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শুক্রবার (১১ জুলাই) বিকেলে উপজেলার ফরিদপুর ইউনিয়নের মীরপুর গ্রামে এ হতাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ফুয়াদ মিয়া ওই গ্রামের আফজাল মাস্টারের ছেলে। অভিযুক্ত মামুন মিয়া একই গ্রামের নুরু মিয়ার ছেলে। ফুয়াদ ও মামুন সম্পর্কে চাচাতো ভাই।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে বাড়ির সামনে মামুন মিয়ার সঙ্গে তাঁর আপন ভাই আল আমিন মিয়া বন্ধকি কচুখেত নিয়ে ঝগড়ায় জড়ান। তাঁদের দুই ভাইয়ের ঝগড়া থামানোর জন্য ফুয়াদ মিয়া এগিয়ে গেলে মামুন মিয়া ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে মামুন হাতে থাকা ধারালো ছুরি দিয়ে ফুয়াদের বুকে আঘাত করেন। এতে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে রক্তাক্ত অবস্থায় স্বজনেরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ফুয়াদের মৃত্যু হয়।
এদিকে এই হত্যাকাণ্ডের ঘটনায় ফুয়াদ মিয়ার স্বজনেরা মামুনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় অভিযুক্ত মামুন মিয়াকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৭ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে