
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশন থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা সেই দুই অজ্ঞাত ব্যক্তি নিখোঁজ হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় গাইবান্ধা জেনারেল হাসপাতাল থেকে তারা চলে গেছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ও রেলওয়ে পুলিশ।
আজ মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিফ রহমান।
হাসপাতাল সূত্রে জানা যায়, আজ সকাল থেকে দুই ব্যক্তির শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল। চিকিৎসা রেজিস্ট্রার অনুযায়ী, তাদের মধ্যে অপেক্ষাকৃত বয়স্ক ব্যক্তিকে দুপুর ১টা পর্যন্ত এবং অপরজনকে বিকেল ৫টা পর্যন্ত চিকিৎসাসেবা দেওয়া হয়। এরপর তাদের আর হাসপাতালে খুঁজে পাওয়া যায়নি।
ডা. আসিফ রহমান বলেন,`জ্ঞান ফেরার পর একজন খাবার চাইছিলেন এবং অন্যজন নিজের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে ‘ভালো লাগছে’ বলে জানান। তবে তারা নিজেদের নাম-পরিচয় জানাতে পারেননি।'
অন্যদিকে, বোনারপাড়া রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, দুই ব্যক্তি কিছুটা সুস্থ হওয়ার পর নিজেদের মতো করে হাসপাতাল ত্যাগ করেছেন। তাদের একজনকে সোমবার থেকেই হাসপাতালে পাওয়া যাচ্ছিল না এবং অপরজন মঙ্গলবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ।
তিনি বলেন,`স্টেশন এলাকায় অনেক ভবঘুরে ও পরিচয়হীন মানুষ ঘোরাফেরা করেন। তাদের অনেকের জাতীয় পরিচয়পত্রও থাকে না। বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই।'
এর আগে গত রোববার (৩১ মে) সকাল ১০টার দিকে বোনারপাড়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে আনুমানিক ৪০ বছর বয়সী দুই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে রেলওয়ে পুলিশ তাদের উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১১টার দিকে তাদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে গতকাল সোমবার (১ জুন) তাদের পরিচয় শনাক্তের জন্য রংপুর থেকে সিআইডির তিন সদস্যের একটি দল হাসপাতালে আসে। তারা দুই ব্যক্তির আঙুলের ছাপ ও অন্যান্য নমুনা সংগ্রহ করে। তবে বায়োমেট্রিক পরীক্ষার পরও তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
হাসপাতাল ও পুলিশ সূত্র জানিয়েছে, নিখোঁজ দুই ব্যক্তির পরিচয় সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে