
গাইবান্ধার সাদুল্লাপুরে শারমিন সুলতানা (৩৭) নামের এক নারীকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল সোমবার ভুক্তভোগী আহত নারীর মামলায় তাঁর সাবেক স্বামী আতাউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আহত শারমিন সুলতানা উপজেলার নলডাঙ্গার মৃত বজলার রহমান মণ্ডলের মেয়ে এবং জুনিদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক। আর গ্রেপ্তার আতাউর রহমান একই উপজেলার রসুলপুর ইউনিয়নের চকনারায়ণ গ্রামের আমজাদ আলী মণ্ডলের ছেলে।
এর আগে গতকাল দুপুরে আতাউর রহমান মাদ্রাসায় গিয়ে শারমিন সুলতানাকে গালিগালাজ করে মারধরের চেষ্টা করলে অন্য শিক্ষকেরা তাঁকে উদ্ধার করেন। বিকেলে আতাউর রহমান আবারও ক্ষিপ্ত হয়ে শারমিনের ছেলে শাকিবুল হাসান সিহাবকে (১১) মারধর করেন।
এ সময় শারমিন এগিয়ে গেলে তাঁকেও মারধর করার পর কাঁচি দিয়ে হত্যার উদ্দেশ্যে গলায় আঘাত করেন। পরে তাঁকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার রসুলপুর ইউনিয়নের চকনারায়ণ গ্রামের আমজাদ আলী মণ্ডলের ছেলে আতাউর রহমানের সঙ্গে শারমিন সুলতানার বিয়ে হয়। দাম্পত্যজীবনে তাঁদের দুটি ছেলেসন্তান রয়েছে। এরই মধ্যে আতাউর রহমান বিভিন্ন অজুহাতে শারমিন সুলতানাকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। পরে দুই বছর আগে তাঁদের বিচ্ছেদ হয়।
এরপর দুই সন্তান নিয়ে বাবার বাড়িতে থেকে শারমিন মাদ্রাসায় পাঠদান করে আসছেন। এ সময় আতাউর রহমান প্রায়ই সেখানে গিয়ে শারমিনকে হুমকি ও মিথ্যা অপবাদ দেন। একপর্যায়ে গতকাল তাঁকে মারধরের পর ধারালো কাঁচি দিয়ে হত্যার উদ্দেশ্যে গলায় আঘাত করেন।
ভুক্তভোগী শারমিন সুলতান বলেন, ‘আতাউর রহমানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পরও আমাকে প্রায়ই হত্যার হুমকি দিয়ে আসছে। এতে দুই সন্তান নিয়ে চরম নিরাপত্তাহীনতায় আছি। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। ’
এ বিষয়ে সাদুল্লাপুর থানার উপপরিদর্শক সুজন সরকার বলেন, বাদী শারমিনের মামলার পরিপ্রেক্ষিতে আসামি আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
১৯ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২২ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে