
ফেনীর পরশুরাম সীমান্ত থেকে চার যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার রাতে উপজেলার পূর্ব জাঙ্গালিয়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। তাঁরা ইউরোপের দেশ পর্তুগাল অ্যাম্বাসিতে যাওয়ার উদ্দেশে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
আজ সোমবার বিজিবি ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক ব্যক্তিরা হলেন হবিগঞ্জ জেলার বানিয়াচরের মোকলেছের ছেলে মো. নোমান (৩৫), একই জেলার সদর উপজেলার পউল গ্রামের মো. জোবেদ আলীর ছেলে মো. ইবাদুর রহমান সুজন (২০), খেনু মিয়ার ছেলে মো. ইমন মিয়া (১৯) ও আব্দুল মতিনের ছেলে মো. পারভেজ (৩০)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল দিবাগত রাতে উপজেলার মির্জানগর ইউনিয়নের পূর্ব জাঙ্গালিয়া এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় বিজিবি ও পুলিশের অভিযানে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে চার যুবককে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, আটক ব্যক্তিরা পর্তুগাল অ্যাম্বাসিতে যাওয়ার উদ্দেশে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। পরে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অপরাধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের পরশুরাম মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, বিজিবি সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক, চোরাচালান প্রতিরোধ এবং নিয়মিত জনসচেতনতামূলক সভার মাধ্যমে জনসাধারণকে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করছে। এ ছাড়া নির্বাচন চলাকালীন দুষ্কৃতকারীরা যেন দেশের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করতে না পারে সেই লক্ষ্যে বিজিবি সর্বদা কাজ করে যাচ্ছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে