
ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে জামায়াত প্রার্থী ফখরুদ্দিন মানিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর এলাকায় বিবি ফাতেমা এতিমখানা মাদ্রাসায় ‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা করেন মানিক।
খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ সময় রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য প্রণীত নির্বাচনী আচরণ বিধিমালা, ২০২৫-এর ১৮ নম্বর বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম বলেন, ‘অভিভাবক সমাবেশের আড়ালে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। তা ছাড়া শুক্রবারে এমন সমাবেশের সুযোগ নেই। আমরা ঘটনাস্থল থেকে নির্বাচনী কার্যক্রমের ভিডিও পেয়েছি, যেখানে আচরণবিধি লঙ্ঘনের স্পষ্ট প্রমাণ রয়েছে। প্রার্থীর প্রতিনিধির মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধ করা হয়েছে।’
জামায়াত, জরিমানা, ভ্রাম্যমাণ আদালত, জেলার খবর

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে