
ফেনীতে ঝটিকা মিছিল ও সরকারবিরোধী স্লোগানের ঘটনায় দায়ের করা মামলায় ছাত্রলীগের দুই কর্মীকে বয়স ১৮ বছর দেখিয়ে কারাগারে পাঠানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। পরিবারের দাবি, জন্মনিবন্ধন অনুযায়ী তাঁদের দুজনেরই বয়স এখনো ১৮ বছর পূর্ণ হয়নি। অথচ প্রাপ্তবয়স্ক দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের জাহাঙ্গীর আলমের ছেলে এবং ওহিদুর রহমানের ছেলে। একই মামলায় আরও গ্রেপ্তার হন সিন্দুরপুর ইউনিয়নের মজু মিয়ার ছেলে আবদুল্লাহ আল নোমান (১৮)।
পরিবারের সদস্যরা জানান, জন্মনিবন্ধন অনুযায়ী একজনের বয়স ১৭ বছর ২ মাস ২৪ দিন। অন্যজনের বয়স ১৭ বছর ৩ মাস ৮ দিন। কিন্তু মামলার নথিতে তাঁদের বয়স ১৮ বছর উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।
মঙ্গলবার (১৯ মে) ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলাটি করেন। মামলায় ৬ জনের নাম উল্লেখসহ আরও ২৫-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
অপ্রাপ্তবয়স্কদের প্রাপ্তবয়স্ক দেখিয়ে কারাগারে পাঠানোর অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, গ্রেপ্তারের পর আসামিরা তাঁদের বয়স ১৮ বলেছেন। সে অনুযায়ী মামলার এজাহার প্রস্তুত করা হয়েছে। আদালতে পাঠিয়ে দেওয়ার পর পরিবারের পক্ষ থেকে বয়স কম বলা হচ্ছে। তদন্তে যদি তাঁদের বয়স ১৮-এর কম প্রমাণ হয়, সে ক্ষেত্রে শিশু অপরাধী হিসেবে প্রতিবেদন দেওয়া হবে এবং সেটির সুযোগ রয়েছে।
এ বিষয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আটক তিন ছাত্রলীগ কর্মীকে কোনো আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে, সেটি আমার জানা নেই। হয়তো তাদের বয়সের প্রমাণক না পাওয়ায় তাদের এভাবে চালান দেওয়া হতে পারে। তদন্তকালে বয়স প্রমাণক যাচাই-বাছাই করে বয়স কম হলে শিশু আসামি হিসেবেই দেখানো হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে