
হত্যা মামলার আসামি মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর পুলিশ সুপার (এসপি) পদে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। এতে তাঁর এসপি পদের নিয়োগ বাতিল এবং হত্যা–গুমসহ ক্ষমতার অপব্যবহারের অভিযোগের নিরপেক্ষ তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল ল’ ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান এস এম জুলফিকার আলী জুনু জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
রিটকারী আইনজীবী জুলফিকার আলী জুনু আজকের পত্রিকাকে বলেন, ফেনীতে নিয়োগ পাওয়া এসপি মাহবুব আলম খান একজন পুলিশ কর্মকর্তা হয়েও আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করেছেন। তিনি যেসব এলাকায় দায়িত্ব পালন করেছেন সেখানে বিএনপি–জামায়াতের নেতা–কর্মীদের ধরে নিয়ে ব্যাপক নির্যাতন করেছেন। অনেককে গুম করেছেন, খুন করেছেন। তাঁর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। বিতর্কিত ওই পুলিশ কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। এই জন্যই রিট করেছি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে