
ফেনীর পরশুরাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মো. ইয়াছিন লিটনের (৪৫) মরদেহ ২১ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ভারতের বিলোনিয়া চেকপোস্ট এলাকায় মরদেহ হস্তান্তর করা হয়। বিজিবি ও পুলিশের উপস্থিতিতে লিটনের বাবা মনির আহম্মদ ছেলের মরদেহ গ্রহণ করেন।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ফেনীর পরশুরাম উপজেলার গুথুমা সীমান্তে ২১৬৪ /৩-এস পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন ইয়াছিন লিটন, জাকির হোসেন মিল্লাত (২০) ও আফছার (৩০) নামের তিনজন। তাঁরা সীমান্তবর্তী তারকাঁটা বাউন্ডারির কাছে পৌঁছালে বিএসএফ সদস্যরা গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ হন লিটন। পরে বিএসএফ তাঁকে ভারতের বিলোনিয়ার একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর মৃত্যু হয়। এ সময় গুলিতে আহত হন মিল্লাত ও আফছার। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাত মারা যান। আফছারকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত মিল্লাত পরশুরাম পৌরসভার বাসপদুয়া গ্রামের ইউসুফ মিয়ার ছেলে এবং লিটন মনির আহম্মদের ছেলে। আহত আফছার একই এলাকার মৃত এয়ার আহম্মদের ছেলে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, বিএসএফ মরদেহ হস্তান্তর করেছে। পরে ময়নাতদন্তের জন্য তা ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, মরদেহ হস্তান্তরের সময় বিএসএফের ৪৩ ব্যাটালিয়নের অধিনায়ক এ এস বীরেন্দ্র সিং, ভারতের বিলোনিয়া থানার ওসি শিবু রঞ্জন দে, পরশুরাম থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিমসহ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে