ফেনীর দাগনভূঞায় আলমগীর হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিনকে (৪২) আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে পৌর এলাকার জগৎপুর গফুর ভান্ডারি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন ওই বাড়ির বাসিন্দা ও আব্দুল গফুরের ছেলে। তিনি পেশায় একজন ট্রাকচালক।
জানা গেছে, আলমগীর হোসেনের দুটি সংসার ছিল। প্রথম স্ত্রী সাবিনা ইয়াসমিনের সঙ্গে তাঁর এক পুত্রসন্তান রয়েছে। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিরোধের কারণে আজ ভোরে তিনি প্রথম স্ত্রীর বাড়িতে দাগনভূঞায় ফিরে আসেন। এ সময় তাঁদের মধ্যেও ঝগড়া হয়। একপর্যায়ে সাবিনা ঘরে থাকা দা দিয়ে স্বামী আলমগীর হোসেনকে তিনটি কোপ মারেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। হত্যার পর স্ত্রী ঘরে তাঁর মৃতদেহ কাঁথা দিয়ে মুড়িয়ে রাখেন এবং রক্ত নিজেই পরিষ্কার করেন। এ সময় তিনি স্বাভাবিক ছিলেন। স্থানীয়রা পুলিশে খবর দিলে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেন।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত স্ত্রীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৬ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে