
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন এক বাংলাদেশি ব্যবসায়ী। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী নিহত কামরুল ইসলাম (৩৩) ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের করমুল্যাহপুর গ্রামের মান্নান মিয়ার ছেলে। কামরুলের বড় ভাই কামরুজ্জামানের এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নিহত কামরুলের ভাই মো. কামরুজ্জামান জানান, জীবিকার তাগিদে ১২ বছর আগে দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন কামরুল। সেখানে কিছুদিন চাকরি করার পর নিজে দোকান দিয়েছিলেন। দেশে ফেরার কথা ছিল কামরুলের। তাঁর বিয়ের জন্য পাত্রী খোঁজা হচ্ছিল। সম্প্রতি তাঁর পাঠানো টাকায় বাড়িতে নতুন ভবন করেছেন। দেশে ফিরে নতুন ভবনেই ওঠার পরিকল্পনা ছিল তাঁর।
দক্ষিণ আফ্রিকায় থাকা কামরুল ইসলামের স্বজনদের বরাতে কামরুজ্জামান জানান, দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রভিন্সের ভেপেনার শহরে ব্যবসা করতেন কামরুল। বৃহস্পতিবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করার সময় তাঁর দোকানে ডাকাতি করতে আসে দুজন কৃষ্ণাঙ্গ ডাকাত। এই সময় দোকানের নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। একপর্যায়ে দোকানের বাইরে রাখা কামরুলের গাড়িতে আরও নগদ অর্থ আছে ভেবে তাঁকে নিয়ে যায় গাড়ির কাছে। সেখানেই কামরুলের বুকের বাম পাশে গুলি করে। ঘটনাস্থলেই কামরুলের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় অবস্থিত আমাদের স্বজনদের সঙ্গে কথা হয়েছে, তাঁর মরদেহ দেশে আনার জন্য প্রস্তুতি চলছে।’ তিনি সরকারের সহযোগিতা কামনা করেন।
ওই বাড়ির বাসিন্দা নিজাম উদ্দিন বলেন, ‘এবার এসে বিয়ে করার কথা। কিন্তু সেই স্বপ্ন ভঙ্গ হয়ে গেল।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আফ্রিকায় নিহতের বিষয়টি আমি জেনেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে