
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির ‘ভুতুড়ে বিল’ ও অন্যান্য অনিয়মের বিরুদ্ধে স্থানীয় পল্লী বিদ্যুৎ গ্রাহকেরা মানববন্ধন ও সমাবেশ করেছেন। সোমবার (১২ মে) বিকেলে ছাগলনাইয়া পৌর শহরের জিরো পয়েন্টে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
বক্তারা অভিযোগ করেন, পল্লী বিদ্যুৎ সমিতি প্রতি মাসে অস্বাভাবিক বিদ্যুৎ বিল পাঠায়, যা অনেক সময় গ্রাহকদের বোঝা হয়ে দাঁড়ায়। এ ছাড়া মিটার চার্জ, ডিমান্ড চার্জসহ বিভিন্ন অযৌক্তিক ফি গ্রাহকদের কাছ থেকে আদায় করা হয়। বিশেষভাবে এপ্রিল মাসে আসা বিল ছিল অত্যন্ত অস্বাভাবিক, যার জন্য গ্রাহকেরা সমিতির কাছে প্রতিবাদ জানিয়ে বিলটি বাতিলের দাবি জানান।
গ্রাহকদের মধ্যে একজন বলেন, ‘আমরা নিজেরাই টাকা দিয়ে মিটার কিনেছি, অথচ পল্লী বিদ্যুৎ আমাদের কাছ থেকে সেই মিটারের ভাড়া নিচ্ছে। এটা কীভাবে সম্ভব?’
এমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম শিশির, মিরাজ হোসাইন, আনোয়ার হোসেন মজুমদার, এমরান হোসেন প্রমুখ। তাঁরা পল্লী বিদ্যুৎ সমিতির এই অনিয়মের বিরুদ্ধে তদন্ত এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে