
সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি এমভি আবদুল্লাহ জাহাজে থাকা ২৩ বাংলাদেশির একজন ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর গ্রামের ছেলে ইব্রাহীম খলিল উল্লাহ বিপ্লব (৩৮)। তিনি ওই গ্রামের রৌশন ভূঁইয়া বাড়ির আবুল হোসেন ভূঁইয়ার ছেলে। তাঁর মায়ের নাম রৌশনারা।
আজ বুধবার দুপুরে সরেজমিন তাঁর বাড়িতে গেলে তাঁর বৃদ্ধ বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, গতকাল বিকেল ৫টা ২৪ মিনিটে তাঁর ছেলে ফোন করে বলেন, মোজাম্বিক থেকে দুবাই যাওয়ার পথে সোমালিয়ার জলদস্যুরা তাঁদের জিম্মি করেছে। তিনি বাবাকে বলেন, ‘আমার সাথে আর দেখা না-ও হতে পারে, আমার জন্য দোয়া করবেন।’ সরকার ও জাহাজের মালিক কর্তৃপক্ষের কাছে আকুতি জানিয়ে বলেন, জিম্মিদের মুক্ত করতে যেন দ্রুত উদ্যোগ নেওয়া হয়। ওই জাহাজে তিনি ইলেকট্রিশিয়ানের পদে কর্মরত আছেন।
দুই ছেলের জনক ইব্রাহীম খলিল উল্লাহ বিপ্লব। আট বছর আগে জাহাজের চাকরিতে যোগ দেন। চার মাস আগে বাড়িতে এসে এক মাস থেকে আবার জাহাজে চলে যান।
আবুল হোসেনের ভূঁইয়ার চার ছেলে দুই মেয়ের মধ্যে বিপ্লব সবার বড়। পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি তিনি। স্ত্রী উম্মে সালমা সোনিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, সোমালিয়ার জলদস্যুরা যখন জাহাজে আক্রমণ করছে বাংলাদেশ সময় বেলা ২টার দিকে; তখন তাঁর স্বামী তাঁর কাছে ফোন দেন। দোয়া করার জন্য বলেন। সেই সঙ্গে দুই সন্তান ইব্রাহিম আল রেদোয়ান (৭) ও লুতফুর রহমান রিহান (৩) দেখে রাখার জন্য অনুরোধ করেন।
ইব্রাহীম খলিল উল্লাহ বিপ্লবের নিকটাত্মীয় বালাকাত উল্লা মিলন জানান, বিপ্লব অত্যন্ত ভালো ছেলে। এলাকায় তাঁর যথেষ্ট সুনাম রয়েছে। জিম্মিদের যেন সরকার ও জাহাজের মালিক কর্তৃপক্ষ উদ্ধারের ব্যবস্থা নেয়, সেই আবেদন জানান তিনি।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, ‘জিম্মি ২৩ বাংলাদেশির মধ্যে দাগনভূঞা উপজেলার একজনের খবর আমরা জানতে পেরেছি। ওই বাড়িতে আমাদের পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তারা খোঁজখবর নিচ্ছে।’
আরও পড়ুন—

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৫ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে