
ফেনীর দাগনভূঞায় বাজার ইজারা নিয়ে বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার জিরোপয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
স্থানীয়রা জানান, দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন এবং সদ্য বহিষ্কৃত ছাত্রদল নেতা কাজী জামশেদুর রহমান ফটিকের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সম্প্রতি আকবর হোসেনের এক অনুসারী দাগনভূঞা বাজারের ইজারা পান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।
গতকাল সোমবার বাজারে টাকা তোলা নিয়ে বাগ্বিতণ্ডার পর আজ (মঙ্গলবার) তা সংঘর্ষে রূপ নেয়। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষস্থলের পাশে একটি এসএসসি পরীক্ষাকেন্দ্র থাকায় পরীক্ষার্থীদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের একজন কর্মী নিয়ম মেনে বাজার ইজারা নিয়েছে। টাকা তুলতে গেলে ফটিকের অনুসারীরা বাধা দেয় এবং অতর্কিতে হামলা চালায়।’

অপর দিকে ছাত্রদল নেতা ফটিক বলেন, ‘আকবরের অনুসারীরা অস্ত্র নিয়ে বাজারে অবস্থান নেয়। প্রকাশ্যে গুলি করে এবং ককটেল ফাটায়। আমাদের কয়েক নেতা-কর্মী আহত হয়েছেন। এরপর পুলিশ এসে আমাদের লোকদের আটক করে।’
জানতে চাইলে ফেনীর সহকারী পুলিশ সুপার (সোনাগাজী-দাগনভূঞা সার্কেল) তছলিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘বাজার ইজারাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয়েছে। একই সময় এসএসসি পরীক্ষাকেন্দ্রের পাশে বিস্ফোরণে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এ ঘটনায় যৌথ বাহিনীর অভিযান হয়। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ৩৫ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে