
ফেনীর দাগনভূঞায় বাসের ধাক্কায় জুনায়েদ কাওছার (৩২) নামে পৌরসভার এক সহকারী প্রকৌশলী নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) বিকেলে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাকিস্তান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ কাওছার চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার পশ্চিম কধুরখীল এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি দাগনভূঞা পৌরসভায় কর্মরত থাকার সুবাদে সেখানে একটি ভাড়া বাসায় থাকতেন।
পৌর প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের খাবার শেষে জুনায়েদ কাওছার মোটরসাইকেলে করে পৌরসভা কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাংলাবাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা বাঁধন পরিবহনের দ্রুতগতির একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান।
দাগনভূঞা পৌরসভার সহকারী কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, ‘আমি তার সঙ্গে হাসপাতালে রয়েছি। পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।’
দাগনভূঞা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ‘নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজে রয়েছে। ইতিমধ্যে তার পরিবারের সদস্যরা সেখানে অবস্থান করছেন। সেখান থেকে পরিবারের সদস্যরা তার মরদেহ চট্টগ্রামের গ্রামের বাড়িতে নিয়ে যাবেন।’
এ ব্যাপারে মহিপাল হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, ‘রাতে সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি অবগত হয়েছি। আমরা ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত খোঁজখবর নেব। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে