
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর সিলোনীয়া এলাকায় বালুভর্তি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত আটজন আহত হয়েছেন। আজ শুক্রবার (২৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের সিলোনীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মহিপাল হাইওয়ে পুলিশের সার্জেন্ট কাজল কান্তি নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দিদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলোনীয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বালুভর্তি একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের চালক, হেলপারসহ অন্তত আটজন আহত হন।
আহত ব্যক্তিদের মধ্যে চারজন ফেনীর রয়েল হাসপাতালে এবং দুজন ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। অন্যরা আশপাশের ফার্মেসি ও বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন নোয়াখালীর বাসিন্দা মো. আরিফ (৩৭) ও তাঁর স্ত্রী মিনু (২৫) এবং সোহাগ (৪৮)। অন্যদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার আহত অবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। ক্ষতিগ্রস্ত বাসটি মহিপাল হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
মহিপাল হাইওয়ে থানার সার্জেন্ট কাজল কান্তি নাথ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের বেশির ভাগই সামান্য আঘাত পেয়েছেন। অনেকে কিছুক্ষণ অপেক্ষা করে আবার অন্য বাসে করে নিজ নিজ গন্তব্যে চলে গেছেন। তুলনামূলক যাঁরা বেশি আহত হয়েছেন, তাঁরাও চিকিৎসা নিয়ে চলে গেছেন। অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ফেনী রয়েল হাসপাতালের অভ্যর্থনা বিভাগের দায়িত্বরত জান্নাত জানান, তাঁদের হাসপাতালে চারজন আহত ব্যক্তি চিকিৎসা নিতে আসেন। তাঁদের মধ্যে একজনের নাম সোহাগ, অন্যরা নাম প্রকাশ না করেই চিকিৎসা নিয়ে চলে যান।

জনবলসংকট, বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব এবং প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতির ঘাটতির কারণে ভুগছে খুলনার বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা। ডায়ালাইসিস ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য রোগীদের মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে বেড না পাওয়ায় রোগীদের বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা
১১ মিনিট আগে
প্রার্থীর মৃত্যুতে স্থগিত থাকা শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল। এ লক্ষ্যে প্রচার-প্রচারণা, জনসভা ও গণসংযোগ শেষ হয়েছে আজ মঙ্গলবার সকাল ৭টায়। এই আসনে বিশাল ব্যবধানে জিততে চায় বিএনপি। তবে জয়ের ব্যাপারে আশাবাদী জামায়াতে ইসলামী।
১৫ মিনিট আগে
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের পার্শ্ববর্তী হাওরের প্রায় ৫০০ একর বোরো জমির আধা কাঁচা ধান টানা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এমতাবস্থায় চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটছে ওই এলাকার কৃষকদের। অনেকে সর্বস্ব হারিয়ে দিশেহারা। স্থানীয়দের অভিযোগ, হুগলির হাওরসহ পার্শ্ববর্তী হাওরগুলোতে স্থায়ী বেড়িবাঁধ না
১৯ মিনিট আগে
দেশে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর হিসাবে গত বছর শীর্ষে ছিল বরগুনা জেলা। একই জেলা চলতি সময়ে হামের প্রকোপেও শীর্ষে রয়েছে। এরই মধ্যে এই জেলায় ৩ জন হামে আক্রান্ত শিশু মারা যাওয়ার তথ্য দিয়েছে জেলা সিভিল সার্জন দপ্তর। জেলায় প্রতিদিন হামে আক্রান্তের সংখ্যা বাড়ছে, যাদের মধ্যে শিশুদের অবস্থা সবচেয়ে বেশি...
৩৮ মিনিট আগে